বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের তিমিরপুরে বিদ্যুৎ উদ্বোধনকালে এমপি কেয়া চৌধুরী \ বর্তমান সরকারের প্রতিনিধি হয়ে স্থানে স্থানে উন্নয়ন পৌঁছে দিতে কাজ করছি

  • আপডেট টাইম শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬
  • ৫৩৫ বা পড়া হয়েছে
OLYMPUS DIGITAL CAMERA

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের তিমিরপুরে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে এমপি কেয়া চৌধুরী বলেছেন- বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাজই হলো উন্নয়ন। তাই উন্নয়ন নিয়ে আপনাদের ভাবতে হবে না। স্থানে স্থানে উন্নয়ন পৌঁছে দিতে আমরা কাজ করছি। তিনি বলেন- এ সরকারের আমলে জনগণের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে। তিনি আরও বলেন- সারা দেশের ন্যায় নবীগঞ্জ-বাহুবল উপজেলাবাসীর বিদ্যুৎ বঞ্চিত লোকজনের ঘরে ঘরে নেত্রীর উপহার হিসেবে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। এমপি কেয়া চৌধুরী বলেন- বিদ্যুৎ সংযোগ ছাড়াও স্থানে স্থানে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, রাস্তা, বাঁধ নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন বাস্তবায়নে নেত্রীর প্রতিনিধি হয়ে কাজ করে যাচ্ছি। বিদ্যুৎ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহŸায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, আর উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সহযোগী সংগঠনের সম্মানীত নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com