মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে হাসঁকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ১০

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬
  • ৮৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায়, স্কুল ছাত্র ও মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে। আহতদের মধ্যে ৩ জনকে সিলটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ও আহতদের সূত্রে জানা যায়, উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা গ্রামের আঃ মজিদ মিয়ার স্ত্রী মজিদা বেগমের পালিত একটি হাঁস সকাল বেলা স্থানীয় একটি নদীর তীরে ছেড়ে দিয়েছিলেন। পরে তিনি আর খোজে পাচ্ছিলেন না। বিভিন্ন স্থানে খুজে হাসঁটি তিনি একই গ্রামের জিগির আলীর বাড়িতে আটক আছে বলে জানতে পারেন। পরে মজিদা বেগম জিগির আলীর বাড়িতে গিয়ে দেখেন হাসঁটি আটক  করে রাখা হয়েছে। এ সময় মাজেদা বেগম তার সাথে থাকা লোকজন হাসঁটিকে কেন আটক করে রাখা হয়েছে জানতে চাইলে জিগির আলীর স্ত্রী হাঁসটি তাদের বলে দাবী করেন। এ নিয়ে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় লোকজন এসে বিভিন্ন প্রমানের মাধ্যমে হাঁসটি মাজেদা বেগমকে সমজিয়ে দেন। পরে মাজেদা বেগম হাঁসটি নিয়ে বিচার প্রার্থী হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমানের বাড়িতে গেলে চেয়ারম্যান বাড়িতে না থাকায় তারা ফিরে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। চেয়ারম্যানের বাড়ি থেকে ফেরার পথে মজিদা বেগম ও তার সাথে থাকা লোকজনের উপর প্রতিক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। মজিদা বেগমের উপর হামলার খবর শুনে তাকে উদ্ধার করতে এসে হামলার শিকার হন তার স্বজনরা। আহতদের মধ্যে গৃহবধূ মজিদা বেগম (৩৫), আঃ জব্বার (২৪), ও মানিকজান বেগম (৪০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। অপর আহত পানিউমদা হাই স্কুলের ছাত্র এসএসসি পরীক্ষার্থী আঃ হামিদ (১৭), ৬ষ্ঠ শেণীর ছাত্রী পপি বেগম (১২), ৫ম শেনীর ছাত্র মিলাদ মিয়া (১০), গৃহবধূ লিপি বেগম (২২) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com