বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের নবনির্বাচিত ৫ মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬
  • ৬০৭ বা পড়া হয়েছে
SONY DSC

এম এ আই সজিব \ প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় কারান্তরিন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল বুধবার তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন। গউছ ছাড়াও সিলেট বিভাগের আরও ১৫ মেয়র এবং কাউন্সিলররা শপথ নিয়েছেন। সিলেট জেলা পরিষদ

SONY DSC

SONY DSC

মিলনায়তনে মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন। এদিকে, শপথ গ্রহণের জন্য বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলো মুক্তি পান হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছ। কড়া পুলিশ প্রহরায় তাকে জেলা পরিষদ মিলনায়তনে নিয়ে আসা হয়। সেখানে শপথ গ্রহণের পর কিছু সময় তিনি অন্যান্য জনপ্রতিনিধি এবং এলাকা থেকে যাওয়া নেতাকর্মীদর সাথে কুশল বিনিময় করেন। বেলা দেড়টায় আবারও তাকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়।
শপথ গ্রহণ শেষে জিকে গউছ সাংবাদিকদের বলেন, ‘আমাকে ষড়যন্ত্রমূলকভাবে কিবরিয়া হত্যা মামলায় আসামী করা হয়েছে।

SONY DSC

SONY DSC

পৌরবাসী ব্যালটের মাধ্যমে এই অন্যায়ের প্রতিবাদ জানিয়েছে। উন্নয়ন ও সেবার মাধ্যমে পৌরবাসীর এ ঋণ শোধ করার চেষ্টা করব। গতকাল দুপুরে প্রথমে মেয়রদের শপথ পাঠ করানো হয়। এরপর কাউন্সিলরদের জেলাওয়ারী শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ অনুষ্ঠানে কারাগার থেকেই এসেছিলেন হবিগঞ্জের নবনির্বাচিত মেয়র আলহাজ্ব জি কে গউছ। আবার শপথ নেয়ার পর আবার কারাগারে ফিরে গেলেন।

SONY DSC

SONY DSC

বিগত পৌর নির্বাচনে হবিগঞ্জ পৌরসভায় নির্বাচন করে বিজয়ী হন জি কে গউছ। তিনি কারান্তরীন থেকে নির্বাচনে অংশ নেন। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে তাকে অর্ন্তভুক্ত করার পর আদালতে আত্মসমর্পন করেন তিনি। এরপর থেকে তিনি কারাগারে আছেন। আলহাজ্ব জিকে গউছ ছাড়াও মাধবপুরে হীরেন্দ্র লাল সাহা (আওয়ামী লীগ), চুনারুঘাটে নাজিম উদ্দিন শামছু (বিএনপি), শায়েস্তাগঞ্জে মোঃ ছালেক মিয়া (আওয়ামী লীগ) ও নবীগঞ্জে আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী (বিএনপি) শপথ নিয়েছেন। একই দিনে সিলেটের ১৯১ কাউন্সিলরও শপথ পাঠ করেন। এর মধ্যে সংরক্ষিত নারী আসনের ৪৮ জন ও ১৪৩ জন সাধারণ কাউন্সিলর শপথ গ্রহণ করেন। মামলা থাকায় মৌলভীবাজারের বড়লেখার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর রেহান পারভেজ রিপনের শপথ গ্রহণ হয়নি। এছাড়া সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় কারান্তরীণ হবিগঞ্জ থেকে নির্বাচিত পৌর মেয়র জিকে গউছ প্যারোলে মুক্তি পেয়ে শপথ অনুষ্ঠানে অংশ নেন। শপথ গ্রহণকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও  সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমেদ কামরান, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের জেলা প্রশাসকসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভার সঙ্গে সিলেট বিভাগের ১৬ পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব পৌরসভার মধ্যে মাত্র ৩টিতে বিএনপির প্রার্থী বিজয়ী হন। বাকি ১৩টির মধ্যে ১০টিতে আওয়ামী লীগ, অন্য তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বিজয়ী হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com