মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জ লাল-সবুজ সাইকেলিং ক্লাবের ১’শ কি.মি শীতকালীন সাইকেল ভ্রমন

  • আপডেট টাইম বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬
  • ৬৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ থেকে মৌলভীবাজার পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার শীতকালীন সাইকেল ভ্রমন করেছে নবীগঞ্জ লাল-সবুজ সাইক্লিং ক্লাব। গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশের প্রথম এভারেষ্ট জয়ী  মুসা ইব্রাহিম সঙ্গে ৪০ জেলা সাইকেল ভ্রমণকারী ও  ক্লাবের সভাপতি মো.মাজহারুল ইসলাম তারেকের নেতৃত্বে  শীতকালীন সাইকেল ভ্রমন অনুষ্ঠিত হয়। লাল-সবুজ সাইক্লিং ক্লাবের নেতবৃন্দ মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে সাইকেল দ্বারা ভ্রমন করেন।
দিনব্যাপী ভ্রমন শেষে সন্ধ্যার দিকে তারা নবীগঞ্জে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে জানান- মৌলভীবাজারের দৃষ্টিনন্দন এ চা বাগান সবুজে আচ্ছাদিত, পাখিদের কলকাকলিতে মুখরিত মৌলভীবাজারের বর্ষিজোড়া ইকোপার্ক। এটি মৌলভীবাজারের ৯০ বছরের পুরনো রিজার্ভ ফরেস্ট। এখনও বানর, হনুমান, শিয়াল, মেছোবাঘ, কাঠবিড়ালি সহ বিভিন্ন প্রজাতির প্রাণী দেখা যায়। ঘুঘু, শালিক, কাঠঠোকরা, বাবুই সহ বিভিন্ন প্রজাতির পাখি এবং শাল, গর্জন, শিমুল, সেগুন সহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ দেখা যায়।
ভ্রমণকারীরা বলেন, প্রতিদিন ৩০ মিনিট অথবা বছরে ২ হাজার ১০০ কিলোমিটার সাইকেল চালালে ৫০ শতাংশ মুটিয়ে যাওয়া, ৩০ শতাংশ উচ্চ রক্তচাপের ঝুঁকি এবং হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি প্রায় ৫০ শতাংশ কমে যায়। কার্বন নিঃসরণের হারও কমে। প্রায় ১০০ কিলোমিটার সাইকেল ভ্রমণে ক্লাবের সহ-সভাপতি মোজাহিদ আহমেদ, আমিরুল ইসলাম অমি, বেলায়েত হেসেন বোরহান, রফিকুল,  সামুয়েল,  জাবের, মামুন, জাকারিয়া,  সবুজ, মাহবুব, হৃদয়, মোশারফ, শাকিল, রুহুল আমিনসহ অনেকেই অংশগ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com