মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মহাসড়কে দিগন্ত পরিবহনের ধাক্কায় স্কুল ছাত্র আহত

  • আপডেট টাইম সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের নিকট দ্রুতগামী বাসের ধাক্কায় জরিপ হোসেন নামের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র গুরুতর আহত হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত জরিপ হোসেন উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের শহীদ মিয়ার পুত্র। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জরিপ হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা আশংকাজনক হলে চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। গতকাল ওই সময় রাস্তার পাশে দাড়িয়ে থাকাবস্থায় হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দিগন্ত পরিবহনের ধাক্কায় ছাত্র জরিপ হোসেন মাখায় রক্তাক্ত জখম হয়। এ সংবাদ বিদ্যালয়ে ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের বিক্ষুদ্ধ ছাত্র-ছাত্রীরা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে মাধবপুর থানার এসআই আবুল হোসেন বিচারের আশ্বাস দিলে ছাত্ররা অবরোধ প্রত্যাহার করে নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com