বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে ফকির মেলায় নাচের আড়ালে নগ্ন নৃত্য

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬
  • ৭৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে অবস্থিত হযরত সৈয়দ আব্দুল মালেক (রঃ) প্রকাশ্যে পাঁচ পীর মাজারে ২৫৫ তম বার্ষিক ওরশ মহফিলে এক শ্রেণীর লোক পুতুল নাচের আয়োজন করেছে। এই পুতুলে নাচের আড়ালে চলছে নগ্ন নৃত্য। আর এ পুতুল নাচের আসরের নাম দেয়া হয় জাদু শিক্ষা স্কুল।
যা উঠতি বয়সের যুবকদের বিপদগামী করে তুলছে। গত রোববার থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২৩ জানুয়ারী পর্যন্ত চলবে। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে প্রভাবশালী ও রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী এ পুতুল নাচের আয়োজন করেছে। পুতুল নাচের আড়ালে নগ্ন নাচ দেখতে সন্ধ্যার পর থেকে লোকজন প্রাইভেটকার, মোটরসাইকেল নিয়ে মেলা স্থলে ভিড় করছে। আয়োজকরা অত্যান্ত চতুরতার ভিতর দিয়ে নগ্ন নাচ দেখাচ্ছে। ভিতরে গিয়ে ছবি তোলা ও ভিডিও করা নিষিদ্ধ করে দিয়েছেন। এতে করে যে কেউ সহজেই ছবি কিংবা ভিডিও করতে পারে না। মেলার পুতুল নাচ দেখতে প্রবেশ র্ফি ২০ টাকা, চেয়ারে বসে দেখতে হলে লাগবে ৫০ টাকা। প্রতিদিন কয়েক হাজার দর্শক এই পুতুল নাচ উপভোগ করতে ভিড় করছে মেলাস্থলে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, গত বছরও এ মেলায় পুতুল নাচের আড়ালে নগ্ন নৃত্য দেখানো হয়েছিল। এতে করে এলাকার পরিবেশ খারাপ হয়ে গিয়েছিল। এবারও পুতুল নাচের আড়ালে নগ্ন নৃত্য চলছে। এই পুতুল নাচ বন্ধ করা উচিত। শুধু পুতুল নাচ আর গান নয়। পাশাপাশি চলছে জুয়ার আসর। সারারাত ব্যাপী মাজার এলাকার আশপাশে জুয়ার আসর বসানো হচ্ছে। জুয়ার টাকা জোগাড় করতে উঠতি বয়সের ছেলেরা চুরি ছিনতাইয়ের মত অপরাধে জড়িয়ে পড়ছে। এ বিষয় গুলো নিয়ে অভিভাবকরা শঙ্কিত হয়ে পড়েছে।
এ ব্যাপারে মাজার পরিচালনা কমিটির সভাপতি সালাউদ্দিন ভ্ইুয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এ ব্যাপারে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) মহসিন কবির বলেন, বিষয়টি আমাদের জানা নেই। তিনি থানার অফিসার ইনচার্জকে অবগত করতে বলেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল­া মুনির হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com