মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে সিএনজি-টাক্টরের সংঘর্ষে ৫ জন আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬
  • ৪৭৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাটে সিএনজি-টাক্টরের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুনারুঘাট থেকে সিএনজি যাত্রীবাহী আরজু মাস্টারের ব্রীক ফিল্ডে মেস্তরী বাড়ী ফেরার পথে নতুন ব্রীজ যাওয়ার সময় চানভাঙ্গা এলজিইডি সড়কে মাটি বোঝাই ট্রাক্টর সিএনজিকে পিছন দিকে ধাক্কা দিলে এ সময় সিএনজি যাত্রীবাহী ৫ জন আহত হয়।
আহতরা হলেন বি-বাড়ীয়া থানার সোহেলপুর গ্রামের বাহার মিয়ার পুত্র ছায়েদ মিয়া (৪০), শেখ কাশেম মিয়ার পুত্র সুমন (৩৫), মৃত রশিদ মিয়ার পুত্র জাহার মিয়া (৩৮), সিলেট জেলার কাইছপুর গ্রামের আব্দুল রেজাকের পুত্র আব্দুল কাইয়ূম (৪০), ও ছালেকসহ ৫ জন গুরুতর আহত হন।
স্থানীয়রা চুনারুঘাট থানায় খবর দিলে এসআই হরিদাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি উদ্ধার করে চুনারুঘাট থানায় নিয়ে আসেন। ট্রাক্টরটি ঘটনাস্থলেই রাখা হয়েছে।
আহতদেরকে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ৪ জনকে বি-বাড়ীয়া হাসপাতালে প্রেরণ করা হয় ও ১ জনকে সিলেট এম এ জি উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com