মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের বেবিষ্ট্যাণ্ড এলাকায় চুরি হয়ে যাওয়া সিন্দুক নারায়নগঞ্জ থেকে উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬
  • ৬৭২ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যাণ্ড এলাকা থেকে চুরি যাওয়া সিন্দুক নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে সদর থানার এসআই ওমর ফারুক সুমন চন্দ্র হাজরা রূপগঞ্জের রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে সিন্দুকটি সদর থানায় নিয়ে এসে এ তথ্য জানানো হয়। উলে­খ্য, গত রবিবার রাত ১০টায় পান্না শিল্পালয়ের মালিক লিটন গোপ প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরের দিন সকালে দেখতে পান, তার সুকেস ভাঙ্গা এবং মেঝেতে রক্তের দাগ পড়ে আছে এবং ১২ মণ ওজনের একটি লোহার সিন্দুক ও এর ভেতর রতি ৫০ লাখ টাকার গহনা নেই।
পুলিশ জানায়, সিন্দুকসহ মালামাল নিয়ে গেলেও দোকানে থাকা মানুষের প্রায় ১ কোটি টাকার ১৬ টি ব্যাংক চেক নেয়নি চোর। এ ঘটনা আদৌ সত্য কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। এ ব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, সিন্দুকটি পুলিশ হেফাজতে রয়েছে। তদন্ত অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com