মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুেের বাঘাসুরা প্রিমিয়ার লীগের তৃতীয় আসর শুরু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬
  • ৭৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে তৃতীয় আসরের নিলাম অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঘাসুরা প্রিমিয়ার লীগ-বিপিএল-২০১৬ শুরু হয়েছে। গত ১৮ জানুয়ারি রাতে বাঘাসুরা সড়ক বাজারে অনুষ্ঠিত নিলাম অনুষ্ঠানে অতিথি ছিলেন মাধবপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এখলাছুর রহমান, আওয়ামীলীগ নেতা রকিবুল হাসান চৌধুরী, সবুর মিয়া, মুিক্তযোদ্ধা ইউনুছ আলী, মাধবপুর উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আল আমিন, আনু মোঃ সুমন, সাংবাদিক এস এইচ উজ্জ্বল ও তোফাজ্জল হোসেন। বিপিএল পরিচালনা কমিটি সদস্য সচিব নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহŸায়ক ও বিপিএল এর উদ্যোক্তা জিয়া উদ্দিন দুলাল। পরদিন ১৯ জানুয়ারি উদ্বোধনী খেলায় ইলেভেন সুপার স্টার ৫৬ রানে বাঘাসুরা ভাইকিংসকে হারিয়ে শুভ সূচনা করে। ৬১ রান করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের আবু মুসা। আবু মুসার হাতে ম্যান অব দি ম্যাচের ক্রেস্ট তুলে দেন উদ্বোধন অনুষ্ঠানের অতিথি আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট দেওয়ান মারুফ সিদ্দিকী। ২০ জানুয়ারি দ্বিতীয় খেলায় এসটিএন ক্রিকেটার্স ৫৪ রানের ব্যবধানে বাঘাসুরা সুপার স্টারকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পায়। অপরাজিত ১০০ রান করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের জুনায়েদ আলম। ম্যান অব দি ম্যাচের ক্রেস্ট তুলে দেন বিপিএল উদ্যোক্তা জিয়া উদ্দিন দুলালসহ কমিটির নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার বেলা ২টায় তৃতীয় খেলায় মুখোমুখি হবে ব্রাদার্স ইলেভেন বনাম সোহাগ স্মৃতি সংসদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com