বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বানিয়াচঙ্গে বুরুজপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬
  • ৪৩১ বা পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি \ বানিয়াচঙ্গ উপজেলা সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের বুরুজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রমের উদ্বোধন করলেন সংসদ সদস্য আলহাজ এডভোকেট আব্দুল মজিদ খান। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রতন সরকার। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ এডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচঙ্গের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন খান, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি মোঃ ছায়েব আলী এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খান, আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়, প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ ও আলী রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ মোঃ আব্দুল মন্নান, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ রেখাছ মিয়া, উপজেলা এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তোফানী, সর্দার মোত্তাকিন বিশ্বাস প্রমুখ। সভার পূর্বে এমপি মজিদ খান স্কুলের ফলক উন্মোচন করেন এবং স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
উলে­খ্য, স্কুলবিহীন গ্রামে সরকারী প্রাথমিক স্কুল নির্মাণ কর্মসূচির আওতায় বুরুজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ৫৪ লাখ টাকা ব্যয়ে গত অর্থ বছরে নির্মাণ করা হয় এবং চলতি শিক্ষাবর্ষে জানুয়ারী মাসে পাঠ্য কার্যক্রম শুরু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com