মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

গণতন্ত্র রক্ষার জন্য প্রস্তুত রয়েছে আওয়ামীলীগ-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬
  • ৬৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, সকল ধরণের ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র রক্ষার জন্য প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ। বিএনপি গণতন্ত্র নশ্চাৎ করতে হেফাজতে ইসলামকে ব্যবহার করে দেশে জ্বালাও-পোড়াও আন্দোলন করে হত্যার রাজত্ব কায়েম করেছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনার দৃঢ়তায় ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ফলে গণতন্ত্র আরও সুদৃঢ় হয়। দুর্নীতির রাষ্ট্র পরিবর্তন হয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হয়। ফলে জনগণ এই সরকারের সাথেই রয়েছে।
গতকাল সন্ধ্যায় গণতন্ত্র বিজয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান বলেন,  ৫ জানুয়ারির নির্বাচনে না গিয়ে তারা ভুল করে বিএনপি নেতারাও এখন অপসোস করেন। জনগণের রায়কে মেনে নিয়ে রাজনীতি করতে হবে। বিএনপি সেই ভুল থেকে যদি শিক্ষা না নেয় তাহলে ভবিষ্যতে তারা আরও জনবিচ্ছিন্ন হবে। সা¤প্রতিক নির্বাচনগুলোতে অংশগ্রহণে মনে হয়েছে তাদের সুমতি হয়েছে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ লুৎফুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, মর্তুজ আলী, আওয়ামী লীগ নেতা এডঃ আফিল উদ্দিন, সজীব আলী, অনুপ কুমার দেব মনা, এডঃ আতাউর রহমান, এডঃ আব্দুল মোছাব্বির বকুল, এডঃ শাহ্ ফখরুজ্জামান, এডঃ চৌধুরী আবু বক্কর সিদ্দিকী, এডঃ সুমঙ্গল দাশ সুমন, সৈয়দ কামরুল হাসান, হুমায়ুন কবীর রেজা, এডঃ কনক জ্যোতি সেন রাজু, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পিপি এম. আকবর হোসেইন জিতু, জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com