রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে স্কুলছাত্রী বৃষ্টি হত্যা মামলা ॥ দেড় মাস পর ময়না তদন্তের জন্য আজ করব থেকে লাশ উত্তোলন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৩
  • ৬৭১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরের সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী শাহ জিনিয়া ইসলাম বৃষ্টি হত্যা মামলার দেড় মাস অতিবাহিত হলেও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহত বৃষ্টির মা-বাবার অভিযোগ আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করছে। উল্টো বৃষ্টির মা ও বাবার নামে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বৃষ্টি হত্যা মামলার বাদী তার মা শেখ হাজেরা খাতুন জানান, মাধবপুর উপজেলার ইটাখোলা (কাশিপুর) গ্রামের জলফু মিয়া শানু শাহের মাদকাসক্ত ছেলে আছিবুল ইসলাম শান্ত তার মেয়েকে প্রায়ই উত্যক্ত করত। এক পর্যায়ে গত ৯ নভেম্বর বৃষ্টিকে জোরপূর্বক ধষর্নের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। হত্যাকান্ডের ঘটনাটি চাঁপা দিতে হত্যাকারীরা প্রভাব খাটিয়ে ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে লাশ দাফন করে। এ ঘটনায় বৃষ্টির পরিবার মামলা করতে চাইলে একটি প্রভাবশালী মহল তাদেরকে মামলা না করতে চাপ দেয়। পরে কোনো উপায়ান্তর না পেয়ে বৃষ্টির মা শেখ হাজেরা খাতুন বাদী হয়ে আছিবুল ইসলাম শান্ত, জলফু মিয়া শানুশাহ, ফেরদৌস মিয়া, শাহীন আক্তার, রিনা বেগম, ফাতেমা হাবিবা নাছরিন ও তাছলামা বেগম সহ ৯ জনকে আসামী করে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল হাকিম আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে অনুযায়ী মাধবপুর থানায় হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়। থানার উপ-পরিদর্শক মোজাফফর আহম্মেদ মামলাটি তদন্তের স্বার্থে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করেন। মামলার বাদী  শেখ হাজেরা খাতুন জানান, আসামীরা প্রকাশ্যে এলাকায় ঘুরাফেরা করছে। তবে এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। বৃষ্টির বাবা শামসুল ইসলাম বলেন, আসামীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তাদের উপর চাপ সৃষ্টি করে মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে উল্টো তাদের বিরুদ্ধে থানায় বাড়িঘর ভাংচুর ও চুরির অভিযোগ করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোজাফফর আহম্মেদ জানান, আজ বৃহষ্পতিবার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলামের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে। এছাড়া আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com