বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

৫০ পিছ ইয়াবাসহ চাকুরীচ্যুত কারারক্ষী ও তার স্ত্রী আটক

  • আপডেট টাইম শনিবার, ২ জানুয়ারী, ২০১৬
  • ৫৭০ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ মাধবপুর উপজেলার নোয়াপাড়া থেকে মাদক সম্রাট মৃত হাকিমের স্ত্রী ও তার বর্তমান স্বামী কারারক্ষী রকিব মিয়াকে ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ। গতকাল শুক্রবার সকালে ডিবির এসআই সুদ্বিপ রায়, ইকবাল বাহার ও আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে নোয়াপাড়া ইটাখোলা গ্রামে মৃত হাকিমের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার স্ত্রী নাসিমা খাতুন (৩৫) ও তার বর্তমান স্বামী চাকুরীচ্যুত কারারক্ষী রকিব মিয়া (৪০) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিছ ইয়াবা ও দুইটি মোবাইল ফোন এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে নাসিমা জানায়, হাকিম ক্রসফায়ারে মারা যাওয়ার পর তার হাল ধরার জন্য সে কুমিল­া জেলার বুড়িচং উপজেলার আগাপুর গ্রামের হাজী আব্দুল খালেকের পুত্র রকিব মিয়াকে বিয়ে করে। বিয়ের পর থেকে তারা চট্টগ্রামের মাদক সম্রাট বক্করের কাছ থেকে এসব মাদক এনে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে তুলে দিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com