সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

হবিগঞ্জে ৩ দিন ব্যাপী ইজতেমা শুরু কাল \ ২০টি পয়েন্টে সিসি ক্যামেরা দিয়ে নিরাপত্তা ব্যবস্থা

  • আপডেট টাইম বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
  • ৭১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আদলে হবিগঞ্জে ৩ দিন ব্যাপী ইজতেমা আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এবছর বাংলাদেশের ৩২টি জেলা বিশ্ব ইজতেমাতে অংশ গ্রহণ করতে পারবেনা। তাবলীগের বিশ্ব শূরা পরিষদের সিদ্বান্তের আলোকে হবিগঞ্জ জেলাও এবছর বাদ পরেছে। কাকরাইল মসজিদের মুরুব্বিদের তত্বাবধানে ইজতেমা অন্ুিষ্ঠত হবে। শহরের সুলতান মাহমদপুরের সুবিশাল ৩টি মাঠে লক্ষাধিক মুসলি­র সমাগম হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে। আগামীকাল আসরের নামাজের পর থেকে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কাজ শুরু হবে। শনিবার দুপুরে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে।
আয়োজক কমিটি সূত্র জানায়, জেলার সবকটি গ্রামের মসজিদ থেকে জামাতবন্দি হয়ে মুসলি­রা অংশগ্রহণ করবেন। গত এক মাস যাবত স্বেচ্ছা শ্রমে মুসল­ীরা তৈরি করেছেন বিশাল তিনটি প্যন্ডেল। মুসল­ীদের অযুর জন্য কয়েকটি বড় হাউজ, ২০টি গভীর নলকূপসহ কয়েকটি পুকুর ও লেকে অযুখানা তৈরি করা হয়েছে। ৫ শতাধিক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। মাঠের পশ্চিম প্রান্তে বয়ানের মিম্বর তৈরি করা হয়েছে। ময়দানে ১নং খিত্তাতে থাকবে সদর-লাখাই, ২নং খিত্তায় চুনারুঘাট-নবীগঞ্জ, ৩নং খিত্তায় মাধবপুর-আজমিরীগঞ্জ, ৪নং খিত্তায় বানিয়াচং, ৫নং খিত্তাতে বাহুবল উপজেলার মুসল­ীরা অবস্থান করবেন। প্রসাশনের তত্বাবধানে ইজতেমা মাঠের ২০টি পয়েন্টে সিসি ক্যামেরা বসানোর উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে। ইজতেমার মাঠকে ঘিরে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। গতকাল দুপুরে সংসদ সদস্য এডঃ আলহাজ্ব মোঃ আবু জাহির ইজতেমার মাঠ পরির্দশন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com