মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আবারো ফিছালো কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষী অনুপস্থিত থাকায় গতকালও সাক্ষ্যগ্রহণ হয়নি। এ নিয়ে ১৩ দফা পেছানো হলো আলোচিত এ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ। এর আগে অভিযোগপত্র গঠনের সময়ও কারাগারে আটক থাকা আসামিদের অনুপস্থিতির কারণে টানা ৯ দফা তারিখ পেছানোর পর গত ১৩ সেপ্টেম্বর সকল আসামীদের উপস্থিতিতে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করেছিলেন আদালত। গত বুধবারও একই কারণে সাক্ষ্য গ্রহণ হয়নি। সাক্ষী কিংবা আসামীর অনুপস্থিতির কারণে দেশে-বিদেশে আলোচিত এই হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ পেছাচ্ছেই। ফলে হত্যাকাণ্ডের দশ বছর পার হতে চললেও মামলার কোনো কুল-কিনারা হচ্ছে না। সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ মকবুল আহসান এর আদালতে গতকাল এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য থাকলেও সাক্ষী না আসায় সাক্ষ গ্রহণ হয়নি। আগামী ৬ জানুয়ারি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন বিচারক। ট্রাইব্যুনালের বিশেষ পিপি কিশোর কুমার কর বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়া কারাগারে আটক সব আসামি বৃহস্পতিবার এজলাসে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, টানা ৯ দফা চার্জগঠনের তারিখ পেছানোর পর গত ১৩ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ (অভিযোগ) গঠন করা হয়। মামলার কারান্তরীণ ও জামিনে থাকা সকল আসামির উপস্থিতিতে মোট ৩২ জনকে অভিযুক্ত করে চার্জগঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com