বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে জনতার মুখোমুখি পৌর নির্বাচনে ৫ মেয়র প্রার্থী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫
  • ৬১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিদ্ব›িদ্ব ৫ মেয়র পদপ্রার্থী জনগণের মুখোমুখি হয়েছেন। গতকাল সোমবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত নবীগঞ্জের ডাকবাংলো প্রাঙ্গণে সুশাসনের জন্য নাগরিক-সুজনের উদ্যোগে এ মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুজন-জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন।
এতে আওয়ামীলীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী তোফাজ্জল ইসলাম চৌধুরী, বিএনপি সমর্থিত ছাবির আহমেদ চৌধুরী, জাতীয় পার্টি সমর্থিত (এরশাদ) মাহমুদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম রানা ও জোবায়ের আহমেদ চৌধুরী জনগণের উদ্দেশ্যে ৫ মিনিট করে বক্তব্য দেন।
প্রার্থীরা তাদের বক্তব্যে নির্বাচিত হলে পৌরবাসীর বিশুদ্ধ পানির ব্যবস্থা, রাস্তাঘাট প্রশস্থকরণ, কবরস্থান নির্মাণ ও পৌরসভার নিজস্ব ভবন নির্মাণের আশ্বাস দেন। এ ছাড়া নির্বাচিত না হলেও তারা নির্বাচিত প্রার্থীকে পৌরসভার বিভিন্ন কাজে সহযোগিতার আশ্বাস দেন। পরে প্রত্যেক প্রার্থী জনগণের তিনটি করে প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে প্রার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন করেন- আবুল কালাম মিঠু, আক্তার হোসেন, অলিউর রহমান অলি, এম এ খালেক, সুনীল দাস, আনোয়ার হোসেন মিঠু, জুয়েল আহমেদ, বিজয় রায়, সাইদুর রহমান সাফি, সারোয়ার আহমেদ চৌধুরী, বিল­াল মিয়া, তৌহিদ মিয়া ও বখত চন্দ্র দেব।
মুখোমুখি অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন-অ্যাকটিভ সিটিজেন ফেসিলিটেটর জিয়া উদ্দিন দুলাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com