মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কমরেড বরুণ রায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা, সম্মাননা পদক ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫
  • ৫৯৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ কমরেড বরুণ রায়ের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে গতকাল সোমবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে এক স্মরণসভা, সম্মাননা পদক, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আহবায়ক শ্রীমন্ত রায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. রনধীর দাশ এর সঞ্চালনায় উক্ত স্মরণ সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ গকুল চন্দ্র দাশ, জেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক কমরেড হীরেন্দ্র দত্ত, এড. স্বরাজ রঞ্জন বিশ্বাস, গণতান্ত্রিক আইনজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য এড. মুরলী ধর দাস, জেলা সিপিবির সভাপতি কমরেড মোঃ হাবিবুর রহমান, জেলা বাসদ সমন্বয়ক এড. জুনায়েদ আহমেদ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, জেলা উদীচীর সভাপতি মনিরুল ইসলাম বারেক, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা আকবর হোসেন, কমরেড বরুন রায়ের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন জেলা যুব ইউনিয়নের সদস্য সচিব মোঃ আব্দুল হাকিম। সভায় সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য কমরেড হীরেন্দ্র দত্ত কে সম্মাননা পদক প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com