মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ভাবীকে নির্যাতনের অভিযোগে দেবরের ভ্রাম্যমান আদালতের ৬ মাসের কারাদণ্ড

  • আপডেট টাইম সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫
  • ৪৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে ভাবীকে নির্যাতনের অভিযোগে দেবরকে ৬মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত দেবরের নাম মোতাহির মিয়া। তিনি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের কনা উল­ার বড় ছেলে। অভিযোগকারী ভাবী হলেন-মর্তুজ আলীর স্ত্রী বাবলী বেগম।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবর মোতাহির মিয়া প্রায়ই তার ভাবী বাবলী বেগমকে মানসিকভাবে নির্যাতন করত। এ নিয়ে একাধিকবার শালিস বৈঠক হয়েছে। এতে কোন সুরহা না হওয়ায় গত ২১ সেপ্টেম্বর বাবলী বেগম দরখাস্তকারী হয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল­াহর বরাবর তার দেবরের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৬নভেম্বর অভিযোগটি নবীগঞ্জ থানায় প্রেরন করেণ। গতকাল রবিবার সকালে মর্তুজ মিয়ার বাড়িতে কেউ না থাকায় বাবলীকে ঘরে একা পেয়ে তার ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অশালীন আচরণ ও উত্ত্যক্ত করে। এ ঘটনার খবরে নবীগঞ্জ থানার এস আই নূর মোহাম্মদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগ ও ঘটনার সত্যতা পেয়ে মোতাহিরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। পরে ১২টার দিকে তাকে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ আনোয়ার হোসেনের কার্যালয়ে হাজির করলে বিচারক মোতাহিরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তাকে গতকালই হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com