মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর প্রার্থীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫
  • ৫৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর প্রার্থী পশ্চিম বাগুনিপাড়া গ্রামের ইছন মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। এ সময় ডাকাতদের হামলায় কাউন্সিলর প্রার্থী মোঃ ইছন মিয়া (৪০)সহ পরিবারের মহিলাসহ ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে ডাকাতির ঘটনাটি ঘটে। ডাকাতির শিকার পরিবার সূত্রে জানা গেছে-ওই রাতে ১০ থেকে ১৫ জনের একদল মুখোশধারী ডাকাত ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে ইছন মিয়া, তার স্ত্রী জোসনা বেগম (৩৫), পুত্র সোহান (১৫), মাসুম (৯), কন্যা সুমি আক্তার (১০) ও বোন নাসিমা বেগম (২৫) কে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে লুটপাট চালায়। এসময় ঘরে থাকা ৩ ভরি স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা বাড়ির পেছনের দিক দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসে। আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com