রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে \ আনন্দ নিকেতন’র “এসো মুক্তির গল্প শুনি” গল্পানুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫
  • ৬৪৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ গত সোমবার বিকাল ৩ ঘটিকার সময় নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আনন্দ নিকেতন’র আয়োজনে সংগঠনের কার্যালয়ে ১৪ ডিসেম্বর মহান শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত করতে “এসো মুক্তির গল্প শুনি” শিরোনামে এক গল্পানুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল আহাদ ছাদী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিপঙ্কর ভট্টাচার্য্য দেবুল এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) সুরঞ্জন দাশ, মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রউফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন (বীর প্রতীক), বীর মুক্তিযোদ্ধা গিরীন্দ্র চন্দ্র গোপ, বীর মুক্তিযোদ্ধা মনমোহন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র দাস।
এতে উপস্থিত ছিলেন মেসবাহ উদ্দিন আহমেদ, বিপুল দেব, প্রনব দেব, তনুজ রায়, কাঞ্চন বনিক, জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন, জসীম উদ্দীন, সাজু আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষ থেকে অতিথি বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থী কাসপিয়া ইসলাম আদিবা, তরিকুল ইসলাম শ্রেষ্ঠ, রেজওয়ানা করিম রাফা, তানজুমা তারান্নুম হক চৌঃ, দ্বীপ ইসলাম, আরিয়ান আহমেদ, আরিশান আহমেদ, রিয়াদ রহমান, জুবায়ের ইবনে পিয়াস, প্লাবন কৃষ্ণ বণিক। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় গণকবরে প্রদীপ প্রজ্জ্বলন এবং শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com