মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে কৃষি ব্যাংক-সিবিএ’র সমর্থন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫
  • ৫৮৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ কৃষি ব্যাংক সিবিএ হবিগঞ্জ অঞ্চল এর নেতৃবৃন্দ অবহেলিত হবিগঞ্জের উন্নয়ন নিশ্চিত করতে নৌকা প্রতীকে শেখ হাসিনা মনোনীত বাংলাদেশ আওয়ামীলীগের হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে নির্বাচিত করতে পৌরবাসীর প্রতি আহবান জানিয়েছেন। গতকাল ব্যাংক মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এ দাবী জানান। জেলা শ্রমিকলীগ নেতা, কৃষি ব্যাংক সিবিএ হবিগঞ্জ অঞ্চলের আহবায়ক শাহ জয়নাল আবেদীন রাসেল এর সভাপতিত্বে এবং কৃষি ব্যাংক- সিবিএ সদস্য সচিব মোঃ আব্দুল মান্নান জিহাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নৌকা প্রতীকে শেখ হাসিনা মনোনীত বাংলাদেশ আওয়ামী লীগের হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম। প্রধান অতিথি জেলা শ্রমিকলীগ সভাপতি আলহাজ্ব মোঃ আরব আলী। বিশেষ অতিথি জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক, কৃষি ব্যাংক (সিবিএ) কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদ আহমেদ রাজু, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা শ্রমিকলীগ সহ-সভাপতি বাবু প্রফুল­ চন্দ্র বৈষ্ণব, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌঃ, নওশের আলী, জেলা মহিলা শ্রমিকলীগ সভানেত্রী রেবা চৌধুরী, পোষ্ট অফিস শ্রমিকলীগ-সিবিএ হবিগঞ্জ-মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, শ্রম সম্পাদক মোঃ ফেরদৌস, জেলা যুবলীগ নেতা শেখ আনিসুজ্জামান, আব্দুল হাকিম, মদিনা যুবলীগ সভাপতি আব্দুল মালেক মাদানী, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি সাইদুর রহমান, সোনালী ব্যাংক-সিবিএ সাধারণ সম্পাদক বাদল কৃষ্ণ বণিক, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগ নেতা আইয়ুব আলী, প্রাণতোষ, বিদ্যুৎ শ্রমিকলীগ-সিবিএ যুগ্ম সম্পাদক মোঃ মুখলেছ মিয়া, টিএন্ডটি শ্রমিকলীগ নেতা আব্দুর রহিম, গণপূর্ত  শ্রমিকলীগ নেতা নুরুল ইসলাম, অসীত রঞ্জন, সদর শ্রমিকলীগ আহবায়ক তাজুল ইসলাম, যুগ্ম আহŸায়ক কবির আহমেদ, হারুন, পৌর কৃষকলীগ সভাপতি বাছির মিয়া, কৃষি ব্যাংক-সিবিএ সাবেক আঞ্চলিক সম্পাদক জিতেশ রঞ্জন সূত্রধর, মোঃ মতিউর রহমান, বিনয় দাস, বিকাশ রঞ্জন চৌধুরী, কুতুব উদ্দিন, সৈয়দ বশির, আতাউর রহমান, কিবরিয়া, আঃ মালেক, নওশাদ উল­া, মিন্টু রঞ্জন দেব, মৃণাল কান্তি পাল, সিবিএ যুগ্ম আহŸায়ক শের আলী, চন্দন সূত্রধর, নিতাই সরকার, সেজু, মনির, রাজিব, শ্যামল, সৈকত, কিশোর, কিশলয় পাল, তৌফিক, তোফায়েল, হান্নান, মনির আকন্দ, পলাশ কুর্মী, দিপংকর, শাহেদ, কাইয়ুম, কাউছার, ইদ্রিস প্রমুখ। মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম তাকে সমর্থন জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ব্যক্তি আমি নয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে, মহান মুক্তিযুদ্ধের বিজয় প্রতীক নৌকা মার্কার পক্ষে আগামী ৩০ ডিসেম্বর জনরায় দিন। ইনশাআল­াহ হবিগঞ্জের উন্নয়নের বরপুত্র এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আবু জাহিরকে সাথে নিয়ে পৌরসভার উন্নয়ন নিশ্চিত করতে যা করনীয় তাই করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com