বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুর ও চুনারুঘাটে ভারতীয় মদ ও ট্যাবলেট উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫
  • ৪৬৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি \ মাধবপুর ও চুনারুঘাট উপজেলার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৭৬ হাজার ৫শ টাকার ভারতীয় মদ ও নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান- শুক্রবার দুপুর ২ টার দিকে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফের নেতৃত্বে বিজিবি টহল দল দেবপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদ ও ৪টার দিকে তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির হাবিলদার আবেদুল হকের নেতৃত্বে বিজিবি টহল দল শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে ১৮ বোতল ভারতীয় মদ ও ৮০০ পিছ নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করেন। এদিকে চুনারুঘাট বাল­া বিওপির সুবেদার সিরাজ উদ দৌল­াহের নেতৃত্বে বিজিবির টহল দল গোবরাখোলা এলাকায় অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com