শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা জাসদের সম্মেলন আগামী ৯ জানুয়ারি

  • আপডেট টাইম শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫
  • ৫১২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ জেলা জাসদের সম্মেলন পিছিয়ে আগামী ৯ জানুয়ারি ২০১৬ অনুষ্টিত হবে। গতকল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাসদের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা সংগঠনের সভাপতি খায়রুল মনসুর চৌধুরী মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ তাজ উদ্দিন আহমদ সুফির পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন পৌরসভা নির্বাচনের আইনী বাধ্যবাধকতার কারণে আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা জাসদের সম্মেলন স্থগিত করা হয়। উক্ত সম্মেলন আগামী ৯ জানুয়ারী ২০১৬ এম সাইফুর রহমান টাউন হলে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় জাসদের কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদল এমপি, জাসদ স্থায়ী কমিটির সদস্য শিরিন আক্তার এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু, ওবায়দুর রহমান চুন্নু ও করিম সিকদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com