মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে দায়সারা ভাবে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫
  • ৪৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ মাধবপুরে দায়সারাভারে আন্তর্জাতিক দূনীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। প্রচার প্রচারনা ছাড়াই হাতে গোনা কয়েকজন মিলেই একটি র‌্যালি করা হয়। অথচ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির কোনো কার্যক্রম চোখে পরে না। মাঝে মধ্যে বিভিন্ন মিটিংয়ে দূর্নীতি প্রতিরোধ কমিটির লোকজন বক্তব্য দিয়েই তাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি করা হয়। র‌্যালীতে অংশ গ্রহণ করেন মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল আলম, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ সিরাজুল হক, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বণিক, সদস্য কাওছার আহমেদ, দুলাল মোদক, লিপি আক্তার, জাহানারা খানম, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ। স্থানীয় বাসিন্দাদের অভিমত দূর্নীতি প্রতিরোধ কমিটিকে আরো বেগবান করা উচিত। তাহলে মাধবপুরে যারা দূর্নীতি করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে তাদের হাড়ির খবর বেড়িয়ে আসবে। এজন্য এই কমিটিকে আরো শক্তিশালী করা প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com