সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলে গৃহবধূ শ্বশুর বাড়ির বন্দীশালা থেকে উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বাহুবল উপজেলার বাগপাশা গ্রামে শ্বশুর বাড়ির বন্দীশালা থেকে আহত অবস্থায় এক গৃহবধুকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
ওই গ্রামের আব্দুস সহিদের কন্যা আহত জোসনা বেগম (২৫) জানান, ৮ বছর পূর্বে একই গ্রামের আমির উদ্দিনের পুত্র মাসুক মিয়া (৩০) এর সাথে প্রেমের সম্পর্ক থাকায় পরিবারের অমতে এফিডেভিটের মাধ্যমে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। পড়ে জোসনার শ্বশুর বাড়িতে স্থান না হওয়ায় স্বামীকে নিয়ে মিরপুর বাসা ভাড়া করে বসবাস করতে থাকেন। তাদের কোলজুড়ে ৩টি পুত্রসন্তানও জন্ম গ্রহণ করে। প্রায় দুই মাস পুর্বে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে শ্বশুর বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে তার উপর নির্যাতন চালায়। এরই মধ্যে স্বামী মাসুক পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। মাসুক ও তার পিতা আমির আলী প্রায়ই জোসনাকে ২য় বিয়ের অনুমতি দিতে নির্যাতন করতো বলেও জানায় জোসনা। নির্যাতন সহ্য করেও জোসনা অনুমতি দেয়নি। এনিয়ে গত বৃহস্পতিবার রাতে আমির আলী ও মাসুক জোসনার উপর অমানসিক নির্যাতন চালায়। ২য় বিয়ের অনুমতি না দেয়ায় তার মাথায় আঘাত করে একটি ঘরে হাত-পা বেধে বন্দী করে রাখে। গতকাল সকালে কৌশলে জোসনা ফোনে তার পরিবারকে বিষয়টি জানায়। খবর পেয়ে পরিবারের লোকজন তার শ্বশুর বাড়ির একটি কক্ষ থেকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে পিতা-পুত্র আত্মগোপন করেছেও বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com