মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

৫ পৌরসভায় আওয়ামীলীগের মেয়র পদে আজ মনোনয়ন ফরম বিতরণ ॥ প্রার্থী বাছাইয়ে সন্ধ্যায় বসছে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের জরুরী বৈঠক

  • আপডেট টাইম শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫
  • ৬৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মাধবপুর, চুনারুঘাট ও নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আজ দলীয় মনোনয়ন বিতরণ করা হবে। আজ শনিবার বেলা ১২টা থেকে রবিবার বেলা ২টা পর্যন্ত আগ্রহী প্রার্থীদের ফরম সংগ্রহ করে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের নিকট জমা দিতে হবে।
জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
এদিকে পৌরসভা নির্বাচনে প্রার্থী বাচাই সহ পৌর নির্বাচন সম্পর্কে সিদ্ধান্ত নিতে আজ সন্ধ্যায় জেলা আওয়ামলীগের জরুরী বৈঠক অনুষ্ঠিত হবে। জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলার হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ, চুনারুঘাট ও মাধবপুর পৌরসভা নির্বাচনে দলীয় একক প্রার্থী মনোনয়ন প্রদানে গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে।
সূত্রে জানা যায়, পৌরসভা গুলোতে দলীয় একাধিক প্রার্থী রয়েছে। এ ক্ষেত্রে করণীয় এবং কেন্দ্রে সকল মনোনয়ন প্রত্যাশির নাম প্রেরণ করা হবে না-কি এর মধ্য থেকে এক জন করে প্রার্থীর নাম প্রেরণ করা হবে এ বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে আজকের সভায়। এ ক্ষেত্রে একটি বাচাই কমিটি গঠন করা হতে পারে।
আজ শনিবার সন্ধ্যা ৬টায় আয়োজিত জরুরী সভায় জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি এবং সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com