মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের পশু হাসপাতালে মাদক সেবনকালে ৩ যুবক আটক

  • আপডেট টাইম শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পশু হাসপাতালে ইয়াবা সেবন করা অবস্থায় ৩ মাদকসেবীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টায় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের আব্দুস শহীদের পুত্র হান্নান মোড়ল (২৮), ধুলিয়াখাল গ্রামের আব্দুর আলির পুত্র মিন্টু মিয়া (২৮) ও কিশোরগঞ্জ জেলার নারান্দি গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র সুমন মিয়া (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, পশু হাসপাতালের ভিতরের নির্জন স্থানে আটককৃত যুবকরা মাদক সেবন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই আব্দুল করিম ও এসআই ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে রাত দেড়টায় তাদেরকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আলমগীর হোসেন তাদের নিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। শুক্রবার সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com