বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৩
  • ৬৫৬ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ পৌর এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্টান পুড়ে গেছে। পার্শ্ববর্তী একটি ব্যবসা প্রতিষ্ঠানেরও আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুক্রবার দিবাগত গভীর রাতে আজমিরীগঞ্জ পৌর এলাকার চরাবাজারস্থ নৌ-টার্মিনাল রোডে যুবলীগ নেতা মমিনুর রহমান (সজীব) এর মালিকানাধীন মেসার্স সাফিহান চাষী মিতা নামক বীজধান সার, কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠানে এ অগ্নিাকান্ডের ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ীতে মালিক সজীব বাড়িতে চলে যান। গভীর রাতে কে বা কারা দোকানে আগুন দেয়। কিছুক্ষণ পর বাজারের পাহারাদার ও ব্যবসায়ীরা আগুন দেখতে পান। এ সময় তারা দীর্ঘ চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। এরই মধ্যে ১০ লক্ষাধিক টাকার মালামাল ড়–ড়ে যায়। আগুনে পার্শ্ববর্তী ব্যবসায়ী কটা মিয়ার দোকান আংশিক পুড়ে গেছে।
ঘটনার খবর পেয়ে দোকান মালিক মমিনুর রহমান সজীব রাত ২টার দিকে দোকানে ছুটে আসেন। এদিকে খবর পেয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুকন উদ্দিন ও  ওসি মোঃ তৈমুর বখত চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী যুবলীগ নেতা মমিনুর রহমান সজীব জানান, তার দোকানে প্রায় ১০-১২ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com