রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ২২ নভেম্বর, ২০১৫
  • ৫৪৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি \ মাধবপুর উপজেলায় ২০১৬ সালে মাধ্যমিক স্কুল এসএসসি পরীক্ষার ফরম পূরণে বিদ্যালয় গুলোতে শিক্ষাবোর্ডের নির্ধারিত তালিকার বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। প্রতিটি বিদ্যালয়ে সিলেট শিক্ষা বোর্ড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ন্ত্রক বোর্ড কর্তৃক নির্ধারিত হারে ফরম পূরণের টাকা নেওয়ার লিখিত নির্দেশ দেওয়ার পরও মাধবপুর উপজেলার অধিকাংশ বিদ্যালয় বোর্ডের নির্দেশ উপেক্ষা পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে দ্বিগুনের চেয়ে বেশি টাকা আদায় করেছে। বোর্ড নির্ধারিত ফরম পূরণের হার হচ্ছে প্রতি বিষয়ে ৭০ টাকা, ব্যবহারিক চার বিষয়ে ৩০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি ৪০ টাকা, সনদ ফি ১০০ টাকা, অন্যান্য-৯০ টাকা, সর্বমোট ১ হাজার ৫ শ টাকা নেওয়ার কথা নির্দেশ থাকলেও নেওয়া হয়েছে ২ হাজার ৫ শ থেকে ৩ হাজার টাকার উপরে। অভিভাবকরা জানান ফরম পূরণের তারিখ ১৯ নভেম্বর হলেও অভিভাবকদের বলা হয় ১২ নভেম্বর পর্যন্ত সর্বশেষ তারিখ। এই স্বল্প সময়ের মধ্যে শিক্ষার্থী অভিভাবকরা ধার দেনা করে ফরম পূরন করেছে। অতিরিক্ত অর্থ দেওয়া হলেও কোন রশিদ দেওয়া হয়নি। উপজেলার আদাঐর লোকনাথ উচ্চ বিদ্যালয়, শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়, সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়, তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়, মনতলা উচ্চ বিদ্যালয়, নোয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দীন উচ্চ বিদ্যালয়, ছাতিয়াইন বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় সহ প্রায় সব ক’টি বিদ্যালয়ে কোচিং এর নামে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। নিয়মানুযায়ী কোচিং করা ছাত্র-ছাত্রীদের বাধ্যতামূলক নয়। কোন পরীক্ষার্থী কোচিং করতে রাজি হলে সে স্বেচ্ছায় আবেদন করার কথা। অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে গত বছরের ৯ সেপ্টেম্বর উচ্চ আদালত সুয়োমুটো রুল জারি করে। এ কারণে গত বছর অনেক বিদ্যালয় অতিরিক্ত অর্থ বাধ্য হয়ে ফেরত দেয়। এ বছরও উচ্চ আদালতের আদেশটি প্রত্যেক বিদ্যালয়ে ও ওয়েব সাইটে দেওয়ার পরও এ নির্দেশ কেউ মানেনি। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান বোর্ড নির্ধারিত হারেই ফরম পূরণের টাকা নেয়া হয়েছে। যারা কোচিং করতে আগ্রহী তাদের কাছ থেকে কোচিং বাবদ ফি নেওয়া হয়েছে। এ ব্যাপারে সিলেট শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল মন্নান খান এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়ে নির্ধারিত হারে ফরম পূরণের ফি নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। কেউ যদি অতিরিক্ত অর্থ নিয়ে থাকে এ ব্যাপারে অভিযোগ পেলে অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com