মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সাহিত্যিক সৈয়দ মোস্তফা কামাল আর নেই ॥ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৩
  • ৫২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও সিলেট ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক সৈয়দ মোস্তফা কামাল আর নেই। তিনি গত শুক্রবার সিলেট উপশহরস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ২ কন্যা ও অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। সৈয়দ মোস্তফা কামালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা সভাপতি এমএ রব, সহ সভাপতি তাহমিনা বেগম গিনি, জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, কবি ও নাট্যকার রুমা মোদক, বাপা জাতীয় পরিষদ সদস্য তোফাজ্জল সোহেল, সাহিত্য ও সংবাদকর্মী সিদ্দিকী হারুন, সংস্কৃতিকর্মী অপু চৌধুরী, কবিতা পরিষদ জেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আবীর, প্রভাষক তানসেন আমীন প্রমূখ। সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, সৈয়দ মোস্তফা কামালের পৈত্রিক নিবাস হবিগঞ্জ সদর উপজেলার মশাজান গ্রামে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com