সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

এডঃ এনামের উপর হামলার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫
  • ৫৫০ বা পড়া হয়েছে

এম এ আই সজীব ॥ হবিগঞ্জ আইনজীবী সমিতির সদস্য এডঃ এনামুল হক এনামকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করার প্রতিবাদে ও দোষীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবীতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসাবে গতকাল শহরে মানববন্ধন করেন আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে আইনজীবী নেতৃবৃন্দ ২৪ ঘন্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেফতারের দাবী জানান। অন্যথায় হরতালসহ কঠোর কর্মসূচির ঘোষনা দেয়া হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। গত ১০ নভেম্বর মধ্যরাতে সন্ত্রাসী হামলায় এডঃ এনামুল হক গুরুতর আহত হওয়ার পর অদ্যবধি মূল আসামী শাহিন ও হান্নান গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন করা হয়। ফলে নিয়মিত কোর্ট বসে গতকাল সোয়া ১১টার দিকে।
জেলা আইনজীবি সমিতির সভাপতি এডঃ সালেহ আহমেদ এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক এডঃ সুবীর রায়, সাবেক সাধারন সম্পাদক ও সাবেক এমপি এডঃ আব্দুল মোছাব্বির, সিনিয়র এডঃ আরিফুল বর চৌধুরী, পিপি এডঃ আকবর হোসেন জিতু, অতিরিক্ত পিপি ও সাবেক সেক্রেটারী এডঃ সালেহ আহমেদ, এডঃ এ আর আকল মিয়া, এডঃ গতি গোবিন্দ দাশ, এডঃ বদরু মিয়া, এডঃ তাজ উদ্দিন আহমেদ সুফি প্রমুখ।
গুরুতর আহত আইনজীবী এনামুল হক এনামকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন এডঃ এনামুল হক এখনও আশংকামুক্ত নন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com