মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে পৌর নির্বাচনে ৩নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ওহি চৌধুরীর গনসংযোগ

  • আপডেট টাইম রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫
  • ৫৯৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা ও আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ৩নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ওহি দেওয়ান চৌধুরীর সমর্থনে গতকাল শনিবার বিকেলে উক্ত ওয়ার্ডে গণসংযোগ করা হয়েছে। গনসংযোগে ওহি দেওয়ান চৌধুরীর সমর্থনে আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, তরুনলীগসহ সহযোগী সংগঠনের প্রায় সহস্রাধিক নেতা কর্মী অংশ নেন। গনসংযোগের পূর্বে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমেদ বেলালের পরিচালনায় কাউন্সিলর প্রার্থী ওহি দেওয়ান চৌধুরী বলেন- “আজকের এই গনসংযোগ প্রমান করেছে আমার প্রতি সর্বস্থরের মানুষের স্নেহ, ভালবাসা, দোয়া ও আশির্বাদ রয়েছে। এ জন্য আপনাদের কাছে আমি চির ঋণী হয়ে থাকলাম। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আমি নির্বাচিত হলে ৩নং ওয়ার্ডবাসীর সেবায় সর্বক্ষণ নিয়োজিত থাকব।” সভার সভাপতি আব্দুল গফুর চৌধুরী বলেন- “আমার চাচাত্তো ভাই ওহি দেওয়ান চৌধুরী দলীয় মনোনয়ন পেলে আমরা দলমত নির্বিশেষে তার জন্য কাজ করে যাব।” গণসংযোগে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমীন রাসেল, বিশিষ্ট মুরুব্বি ছুরুক মিয়া চৌধুরী, কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক ফারুক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক উজ্জল সরদার, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জনি বনিক, ছাত্রলীগ নেতা আবু সালেহ জীবন, তরুনলীগের আহ্বায়ক পারভেজ আহমেদ রাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, সাজ্জাদ হোসেন, আলামীন খান, নানু আহমেদ, আলী হাছান লিটন, হাজী লিমন মিয়া, জুমন মিয়া, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক অনন্ত দাশ, যুগ্ম সাধারন সম্পাদক হাফিজ আহমেদ, সাইদুর রহমান, তারেক খান, রুমন রায়, দিলবার আহমেদ ও শাহিন আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com