মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

উমেদনগরের মাদক ব্যবসায়ী শফিক ইয়াবাসহ গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের হরিপুর এলাকার তানভীর স্টোরের সামনে থেকে ৪০ পিছ ইয়াবাসহ শফিক মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। গতকাল রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, উমেদনগর এলাকার সাহেব আলীর পুত্র মাদক বিক্রেতা শফিক মিয়া রাতে ওই এলাকায় ইয়াবা বিক্রি করতে যায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথ ও এসআই সানাউল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী চালিয়ে ৪০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদবদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ, শফিক মিয়া দীর্ঘদিন যাবত ফেরি করে শহরের বিভিন্নস্থানে ইয়াবাসহ নানান মাদকদ্রব্য  বিক্রি করে আসছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com