বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জাকজমকপূর্ণভাবে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাকজমকভাবে হবিগঞ্জে মোহনা টেলিভিশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে মোহনা টিভি’র দর্শক ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। মোহনা টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, স্থানীয় সরকার বিভাগের পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আবদুর রউফ, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা মহিলা বিষয়ক কর্মকতা মাহবুবুল আলম, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইমাম আহমেদ রেযা সুন্নিয়া একাডেমির ও মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ হাজী মোঃ নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আবু সালেহ, বাংলা ভয়েস ইউকে প্রতিনিধি খান রাহাত চপল, দৈনিক লোকালয় বার্তার স্টাফ রিপোর্টার এম সজলু, দৈনিক এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার কাজী মিজানুর রহমান, সমাচারের স্টাফ রিপোর্টার জাকারিয়া চৌধুরী, জাহেদ আলী, দৈনিক জননীর স্টাফ রিপোর্টার শাহ্ আলম, সারাজ মিয়া, কাজল মিয়া, আব্দাল মিয়া, মাসুক মিয়া, রোমান, রুহেল আহমদ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী’র কেক কাটেন। পরে শহরে একটি র‌্যালী বেব করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com