শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

জামেয়া গাউছিয়া সুন্নিয়া একাডেমী ও প্রি-ক্যাডেট মাদ্রাসার ফলাফল বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৩
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জামেয়া গাউছিয়া সুন্নীয়া একাডেমী ও প্রি-ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন, বার্ষিক ফলাফল বিতরণ  ও কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণী সভা গত বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় অনুষ্ঠিত হয়েছে। চৌধুরী আশরাফুল বারী নোমান এডভোকেট-এর সভাপতিত্বে ও একাডেমীর শিক্ষক  এম এ ওয়াহেদ-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-লাখাই আসনের সাবেক সাংসদ চৌধুরী আব্দুল হাই এডভোকেট। বিশেষ অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ চৌধুরী ও নাজমুল হোসেন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা গোলাম সরওয়ার।  বক্তব্য রাখেন, একাডেমী পরিচালনা কমিটির সদস্য ও প্রাক্তন শিক্ষক মাওলানা সাইফুল মোস্তফা,  অভিভাবক প্রতিনিধি খন্দকার নাসির উদ্দিন, মাওলানা মামুনুর রশিদ ছালেহী, রাহেলা বেগম, জেসমিন আক্তার, শিক্ষক প্রতিনিধি মুফতি আব্দুস সহিদ, শিক্ষিকা খাদিজা খানম প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন, একাডেমীর হেফজ বিভাগের ছাত্র মোঃ নেছার উল্লাহ ও নাতে রাসুল পরিবেশন করেন একাডেমীর ষ্ট্যান্ডার্ড ফাইভ-ছাত্র সৈয়দ রিদওয়ান আহমেদ রিফাত। জাতীয় সংগীত পরিবেশন করেন, মুসতাকিম আহমেদ ও শাহরিয়ার ইসলাম রাব্বি। উল্লেখ্য, জামেয়া গাউছিয়া একাডেমী ১৯৯৫ সাল থেকে অত্যান্ত সুনামের সাথে ছাত্র-ছাত্রীদেরকে মেধাবী ও সুনাগরিক হিসেবে গড়ে তুলছে। এবারও একাডেমীর পাশের হার শতভাগ। জিপি এ ফাইভ-এর হার ৬০ ভাগ। পরে শহীদ স্মরণে মিলাদ মাহফিল পরিচালনা করেন, একাডেমীর শিক্ষক ও সওদাগর জামে মসজিদের খতীব মাওলানা আজহার আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com