মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ফেইসবুকে মানহানীকর মন্তব্য মেয়র প্রার্থী মিজানের জিডি

  • আপডেট টাইম বুধবার, ১১ নভেম্বর, ২০১৫
  • ৪৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান থানায় জিডি করেছেন। তিনি ও তার পিতা সাবেক চেয়ারম্যান মরতুজ আলীকে নিয়ে ফেইসবুকে মানহনিকর মন্তব্য প্রকাশ করায় সোমবার রাতে তিনি এই জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়, তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত। রাজনীতিবিদ হিসাবে বিগত সময়ে হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলার নির্বাচিত হন। তার পিতাও ছিলেন একজন নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী। রাজনীতির ধারাবাহিকতায় ও তার সর্মকদের অনুরোধে আগামী পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে শহরের বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা ও গনসংযোগ শুরু করেন। গত ৭ নভেম্বর সকাল ৬টা ০২ মিনিটে ঐধনরমধহল ঢ়ঁৎড়ংযড়াধ নামক একটি আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তাকে এবং তার পিতাকে জড়িয়ে মানহানীকর ও মিথ্যা তথ্য সম্বলিত একটি মন্তব্য পোস্ট করে এবং বহুলোক মন্তব্য ও লাইক প্রদান করে। এতে তার ভাবমূর্তি ক্ষুন্ন হয়।
জিডিতে আরও উল্লেখ করা হয়, তাকে নির্বাচন থেকে সরানোর একটি অপ-কৌশল হিসাবে এ ধরনের অপ-প্রচার চলছে। এর পেছনে যারা জড়িত তারা আগামীতে তার আরও বড় ধরনের ক্ষতি এমনকি প্রাণহানী ও তার পরিবারের উপর আঘাত আনতে পারে বলে আশংকা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com