বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

আজমিরীগঞ্জে চোলাই মদ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫
  • ৫৪৪ বা পড়া হয়েছে

আমিনুল ইসলাম, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মতলিবের বসত ঘর থেকে ৮০ লিটার চেলাই মদ উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মতলিব পালিয়ে যায়।
জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের জয় নগর গ্রামের মৃত আঃ হাই মিয়ার পুত্র মতলিব (৩৫) এর বাড়ি সংলগ্ন মুচি বাড়ি থেকে চোলাই মদ সংগ্রহ করে বিভিন্ন স্থানে পাচার করছিল। গতকাল শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার এস আই হুমায়ূন কবীরের নেতৃত্বে একদল পুলিশ জয়নগর মুচি পাড়ায় অভিযান চালায়। এ সময় মতলিবের বসত ঘর থেকে হাড়ি ভর্তি ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করে। মতলিবের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com