মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

  • আপডেট টাইম সোমবার, ৯ নভেম্বর, ২০১৫
  • ৫৬৩ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ মহাসড়কে নিবন্ধনবিহীন তিন চাকার যান চলাচলের প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে হবিগঞ্জে জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
গতকাল রবিবার জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট শুরুর ৯ ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেয়া হয়।
জেলা মটর মালিক গ্র“পের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় জানান, সিএনজি অটোরিকশাগুলোতে গ্রীল লাগানো, মহাসড়কে না চলা, তিনজনের বেশি যাত্রী বহন না করা ও ড্রাইভিং সিট ১৮ ইঞ্চি করার দাবিতে ধর্মঘট আহ্বান করা হয়েছিল। এসবের উপর সরকারি নানা বিধি নিষেধও রয়েছে।  অথচ তারা এর কিছুই মানছে না। চালকের পাশে তারা অতিরিক্ত দুইজন যাত্রী বহন করে। এসব সমস্যা সমাধানের দাবিতে রবিার ভোর ৬টা থেকে ধর্মঘট শুরু হয়।
দুপুরে জেলা প্রশাসক সাবিনা আলম সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীদের নিয়ে বৈঠকে বসেন। এ সময় জেলা প্রাশাসক আগামী এক মাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন। আশ্বাসের প্রেক্ষিতে বিকেল ৩টায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com