মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বালিকান্দি গ্রামে জলপাই পাড়া নিয়ে স্কুল ছাত্র খুন ॥ নিহত লায়েছ চৌধুরীর শরীরের বিভিন্ন স্থানে ৩৩টি ছুরিকাঘাত ॥ ঘাতক রিপনের ভাবী পারভিন আটক

  • আপডেট টাইম শনিবার, ৭ নভেম্বর, ২০১৫
  • ৬১০ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জ সদর উপজেলার বালিকান্দি গ্রামে জলপাই পাড়া নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষে ছুরিকাঘাতে লায়েছ চৌধুরী (১৩) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। এ ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য ঘাতক রিপন ভাবী পারভিনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। নিহত লায়েছ চৌধুরী বালিকান্দি গ্রামের সৌদি প্রবাসী নয়ন চৌধুরী পুত্র ও উচাইল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। নিহত পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, নিহত লায়েছ চৌধুরী সাথে পাশ্ববর্তীর বাড়ীর মাহরাজ মিয়ার পুত্র রিপন মিয়া (২২) সাথে তুচ্চ বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো। গতকাল দুপুরে জলাপাই পড়াকে কেন্দ্র তাদের মধ্যে ঝগড়া হয়। পরবর্তীতে বাড়ীর লোকজন তাদের এ বিরোধ নিষ্পতি করে দেন। বিকেলে তারা আবারও মিলিত হয়ে খেলাধুলা করে। সন্ধ্যায় কৌশলী রিপন মিয়া লায়েছ চৌধুরীকে বাড়ী পাশের জমিতে নিয়ে গিয়ে রিপন ও তার সহযোগীরা তাকে ছুরিকাঘাত করতে থাকে। এ সময় তৌহিদ মিয়া নামে লায়েছের এক সহপাটি এ দৃশ্য দেখে তার মা-বাবাকে জানায়। পরবর্তীতে তার মা-বাবাও পরিবারের লোকজন চলে আসলে রিপন মিয়া তার সহযোগীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে বাড়ী নিয়ে আসলে সে নিজেই তার মা-বাবার কাছে তার ঘাতকদের নাম বলে যায়। এরপরই তার মৃত্যু ঘটে।
সন্ধ্যা ৭টার দিকে তার চাচা উজ্জল মিয়া হবিগঞ্জ সদর থানায় এসে কান্না জড়িত ভাবে এ ঘটনাটি জানালে ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তার লাশ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে মর্গে নিয়ে আসে। সেখানে এসআই ওয়াহেদ গাজী লায়েছের লাশের ময়না তদন্ত করতে গিয়ে দেখেন শরীরের বিভিন্ন স্থানে ৩৩টি ছুরিকাঘাত। এসব ছরিকাঘাতের দৃশ্য দেখে অনেকেই মাথা ছিটকে পড়ে যান। এ ব্যাপারে হবিগঞ্জসদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘাতক রিপনের ভাবীকে আটক করা হয়েছে। ঘাতক রিপনকে ধড়া জন্য পুলিশ অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com