মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

যুবসমাজকে পরিকল্পিতভাবে কাজে লাগালে দেশ উন্নত ও সমৃদ্ধ হবে-আবু জাহির এমপি

  • আপডেট টাইম সোমবার, ২ নভেম্বর, ২০১৫
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন- দেশের মোট জনসংখ্যার অধিকাংশ যুবসমাজ। এদেরকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ দেশে। বেকারত্ব হ্রাসের পাশাপাশি অধিক হারে কর্মসংস্থান সৃষ্টির জন্য যুব সমাজকে তথ্য-প্রযুক্তির প্রশিক্ষণ দিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা আয়ের পথ তৈরী করতে হবে। তিনি আরও বলেন- বর্তমান সরকার যুববান্ধব। ইতোমধ্যে সারাদেশে ন্যাশনাল সার্ভিস প্রকল্পের আওতায় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের মাধ্যমে প্রশিণ দিয়ে বেকারত্বের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে বর্তমান যথাযথ কর্মসূচি গ্রহণ করেছে। হবিগঞ্জের একজন যুবক-যুবতি যেনও কর্মহীন না থাকে সেজন্য সাধ্যমতো চেষ্টা করে যাবো।
তিনি গতকাল রবিবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। “জেগেছে যুব, জেগেছে দেশ, লক্ষ্য ২০৪১-এ উন্নত বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর গতকাল আয়োজন করে যুব ঋণের চেক, সনদপত্র এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুর রশিদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ ৩ জনকে যুব ঋণের চেক তুলে দেন। এছাড়াও যুব কল্যাণ তহবিল থেকে একটি যুব সংগঠনকে অনুদানের চেক প্রদান করা হয়। হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর এ পর্যন্ত জেলায় ১১ কোটি ৪৫ লাখ টাকার ঋণ বিতরণ করেছে এবং প্রায় ৫ হাজার যুবক ও যুবতি মৎস্য, পশু পালন, হাঁস-মুরগি পালন এবং কৃষি বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করে এ টাকা বিনিয়োগ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com