বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পইলের দুই ধান ব্যবসায়ী আশুগঞ্জে অজ্ঞান পার্টির কবলে

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫
  • ৮০৬ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ পৈল এলাকার ২ ধান ব্যবসায়ী আশুগঞ্জে অজ্ঞন পার্টির কবলে পড়ে সর্বস্য খুইয়ে এখন মৃত্যু পথযাত্রী। এরা হচ্ছেন-হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম পৈল এলাকার মৃত আব্দুল ছাত্তারের ছেলে আব্দুল জব্বার মিয়া (৪০) এবং একই এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে হাজিম উদ্দিন (৩৫)।
জানা যায়, গত মঙ্গলবার উল্লেখিত ২ জন ১৮০ মণ ধান বিক্রি করার জন্য আশুগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। ধান বিক্রি করে গতকাল বৃহস্পতিবার বাড়ি ফেরার জন্য সিলেটগামী একটি বাসে উঠেন। পরে বিকেলে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকার তাদের অজ্ঞান অবস্থা পাওয়া যায়। এ সময় জব্বার মিয়ার পকেটে পাওয়া মোবাইল ফোনে সেইভ করা একটি নম্বরে ফোন দিলে অপর প্রান্ত থেকে সে জব্বার মিয়ার ভাগ্নে রুমেল বলে পরিচয় দেয়। পরে রুমেল ফোন দিয়া তার আত্মীয় স্বজনকে খবর দিলে পরিবার লোকজন নতুন ব্রিজ এলাকা থেকে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। এ রিপোর্ট লেকা পর্যন্ত তাদের জ্ঞান ফিরেনি।
তাদের নিকট একটি মোবাইল ফোন ছাড়া আর কিছু পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ১৮০ মন ধান বিক্রির টাকা সহ অন্যান্য মালামাল অজ্ঞান পার্টির সদস্যরা হাতিয়ে নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com