বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে ডাকাত ফেরদা বাহিনীর হানা ॥ ৪ জেলেকে মারধর করে মাছ লুট

  • আপডেট টাইম বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫
  • ৭০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার শিবপুর খেয়াঘাটের নিকট ৪ জেলেকে মারধর করে মাছ নিয়ে গেছে এক দল ডাকাত। গুরুতর আহত নিরুধাম দাস (৫৫)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত রনজিত দাস, সুজন দাস ও ব্্রজকালী দাসকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের বাড়ি নোয়াগাও গ্রামে।
আহত সূত্রে জানা যায়, রাতে হাওরে মাছ ধরে নৌকা যোগে বাড়ি ফিরছিল। এরা রাত দেড় টার দিকে শিবপুর খেয়া ঘাটের নিকট পৌছামাত্র ৮/১০ জনের এক দল নৌ-ডাকাত তাদের গতিরোধ করে। ডাকাতরা মারধর করে তাদের আহরিত সকল মাছ নিয়ে যায়। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে নিরুধাম দাস গুরুতর আহত হয়। তার অবস্থা আশংকাজনক।
আহত একজন জানান, শিবপুর গ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে ফেরদা বাহিনীর প্রধান ফেরদৌস মিয়া ওরপে ফেরদা, একই গ্রামের অলি মিয়া, মঈনুদ্দিন ও আবু তাহেরকে তারা চিনতে পেরেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com