বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে দিনমজুর খুন ॥ দ্বিতীয় স্ত্রী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫
  • ৬১৮ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া খড়কী রাস্তার পাশে জমি থেকে নুরুল ইসলাম (৩২) নামে এক দিন মজুরের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারনা পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। নিহত নূরুল ইসলাম চুনারুঘাট উপজেলার হলহলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সোমবার সকালে ছাতিয়াইন পুলিশ ফাঁড়ি ইনচার্র্জ এস.আই আব্দুল আউয়াল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নূরুল ইসলামের ২য় স্ত্রী পোশাক শ্রমিক আম্বিয়া খাতুনকে আটক করেছে পুলিশ। এস.আই আব্দুল আউয়াল জানায়-নূরুল ইসলামের ২য় স্ত্রী আম্বিয়া খাতুন মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় বাসা ভাড়া নিয়ে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতেন। রবিবার বিকালে নুরুল ইসলাম তার ২য় জাতীয় পরিচয় পত্র নিতে আসেন। রাত ১০টায় আম্বিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসার পরদিন সোমবার সকালে নুরুল ইসলামের মৃত দেহ লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন জানান, ধারনা করা হচ্ছে এটা একটি পরিকল্পিত হত্যাকান্ড। মৃত ব্যক্তির গলায় ও পিঠে আঘাতের চিহৃ পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com