রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বাহুবলে প্রতিপক্ষের লাথির আঘাতে চা শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫
  • ৫৬৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পারিবারিক সালিশ বৈঠকে প্রতিপক্ষের লাথিতে প্রমীলা চাষা (৬০) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রবিবার রাত ৮টায় উপজেলার রশিদপুর চা-বাগানের কোয়াটার লাইনে প্রমীলা চাষার বাড়িতে জামাতা প্রেমা চাষার সাথে পারিবারিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সালিশ বৈঠক বসে। বৈঠকের এক পর্যায়ে মহিলাদের মাঝে হট্টগোল শুরু হলে প্রমীলা চাষা প্রতিপক্ষের লোকদের লাথিতে তলপেটে আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। উপস্থিত স্বজনরা তাকে উদ্ধার করে চা বাগান ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন পিপিএম রবিবার রাত ১০টায় ঘটনাস্থলে পৌঁছে লাশ থানায় নিয়ে আসেন।
প্রমীলা চাষার বড় ছেলে মিথুন চাষার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই নির্মম হত্যার সুষ্ঠ বিচার চাই।
এদিকে ঘটনার পর পরই ওই এলাকায় অভিযান চালিয়ে পদ্ধপাল (৫৬) নামে একজনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com