বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে বাস চাপায় ৪ টমটম যাত্রী নিহত

  • আপডেট টাইম সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫
  • ৬৬৩ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার অদূরে বাস চাপায় টমটম আরোহী ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন।
নিহতরা হচ্ছে-শায়েস্তাগঞ্জের নিশাপট গ্রামের মৃত সমুজ আলীর পুত্র টমটম চালক বুলবুল মিয়া (৪৫), মাধবপুর উপজেলার হরিপুর গ্রামের জয়দেব আলীর পুত্র জিয়াউর রহমান (৩২), বাহুবল উপজেলার তগলী গ্রামের কাজল করের পুত্র বিনোদ কর (৪০) এবং শায়েস্তাগঞ্জ থানাধীন কাজিরগাও গ্রামের শমসু মিয়ার স্ত্রী জিলারা খাতুন (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহা সড়কে টমটম চলাচল নিষিদ্ধ থাকা সত্বেও শনিবার বেলা ১১টার দিকে শায়েস্তাগঞ্জ থেকে একটি টমটম যাত্রী নিয়ে মহাসড়ক দিয়ে সুতাং যাচ্ছিল। কিন্তু টমটমটি শায়েস্তাগহ্জ থানার সামনে পৌছে দুরে পুলিশের চেক পোষ্ট দেখে টমটম চালক পুলিশের চোখ এড়াতে অনেক দুর থেকেই টমটমটি অন্য রোডে নিয়ে যাবার জন্য ঘুরানোর সময় সিলেট থেকে ঢাকাগামী রূপসী বাংলা নামের একটি বাস টমটমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন টমটম চালক। আহত হন আরো ৭ জন।
তাৎক্ষনিক পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এখানে চিকিৎসাধীন অবস্থায় আরো মারা যান ২ জন। এদের মধ্যে গুরুতর অবস্থায় জিলারা খাতুনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে তিনিও মারা যান। অন্যান্যদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়।
আহত ৪জন হচ্ছে বি-বাড়িয়া জেলার নাছিরনগর থানার চাপরতলা গ্র্রামের জানু মেম্বার (৫০), ছালেকা বেগম (৩৫), সাজিব খন্দকার (৫) ও রাকিব খন্দকার (৩)।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ এজাজুল হক জানান, দুর্ঘটনা কবলিত বাস ও টমটম আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com