সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

মাধবপুরে দুবাই প্রবাসীর গাড়িতে ছিনতাইয়ের অভিযোগে আটক ৩

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৩
  • ৮৪১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে ৩জনকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে-উপজেলার তিনগাঁও এলাকার ফরিদ মিয়া (৪০), আলামিন (৩৫), তৌহিদ মিয়া (৪০)। গত মঙ্গলবার রাতে এসআই মমিনুল ইসলাম অভিযান চালিয়ে তিনগাঁও এলাকা থেকে তাদেরকে আটক করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ ডিসেম্বর বিজয়নগর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের দুবাই প্রবাসী লুৎফুর রহমান মাইক্রোযোগে বাড়ি ফেরার পথে মাধবপুর উপজেলার ঘিলাতলী এলাকায় একদল ছিনতাইকারী রাস্তায় ব্যারিকেট দিয়ে গাড়ির গতিরোধ করে অস্ত্রের মুখে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ ব্যাপারে থানায় মামলা হলে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com