শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনাররুঘাটে এমপি এডঃ মাহবুব আলীর পূজা মন্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫
  • ৬৩৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট মাধবপুর এলাকার সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী উপজেলার বিভিন্ন শারদীয় দূর্গোৎসবের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত চুনারুঘাট উপজেলার চা বাগানসহ প্রায় ২৫ মন্ডপ পরিদর্শন করেন এবং মন্ডপগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অনুদান বিতরণ করেন। সকাল ১১টায় পৌর শহরের বাসুদেব পুজা মন্ডপ থেকে তিনি পরিদর্শন শুরু করেন। পরে একে একে চান্দপুর, লালচান্দ, লস্করপুর, দেউন্দি, গেলানী, বেগমখান, আমু, নালুয়া চা বাগান পুজা মন্ডপ হয়ে ছয়শ্রী মুনিপুরী পাড়া, আমুরোড পাল বাড়ি, রাজার বাজার বাবুর বাড়ি পুজা মন্ডপ হয়ে পৌর শহরের বাল্লা রোডে জাতীয় হিন্দু মহাজোট পুজা মন্ডপ পরিদর্শন করেন। তিনি প্রধানমন্ত্রীর দেয়া অনুদান বিভিন্ন মন্ডপের পুজা উদযাপন কমিটির সভাপতি/সেক্রেটারি হাতে বিভিন্ন অংকের টাকা তুলে দেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা পরিষ চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, উপজেলা পুজা উদযাপন কমিটির সেক্রেটারি প্রনয় পাল, ইউপি চেয়ারম্যানগন, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, তরুণলীগসহ চা শ্রমিকবৃন্দ। উল্লেখ্য, চুনারুঘাট পৌর এলাকাসহ উপজেলার ৭৪টি মন্ডপে এবার শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। তাদের মধ্যে সার্বজনীন ৬৪টি, আর ১০টি ব্যক্তিগত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com