স্টাফ রিপোর্টার \ দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে শহর থেকে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল শহরের ইনাতাবাদ গ্রামের ফটিক মিয়ার পুত্র মিশু (১৮) ও ধুলিয়াখাল গ্রামের আব্দুন নুরের পুত্র আব্দুল হাই (২৫)। গতকাল সকাল থেকে দুপুর পর্যš— পৃথক অভিযান চালিয়ে ইনাতাবাদ থেকে মিশু মিয়াকে এবং ধুলিয়াখাল থেকে আব্দুল হাইকে আটক করা হয়। পুলিশ জানায় তাদের বির“দ্ধে দাঙ্গা-হাঙ্গামার অভিযোগ রয়েছে।