শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জ উপজেলা জাতীয় হিন্দু মহাজোট নেতৃবৃন্দের দূর্গাপুজা মন্ডপ পরিদর্শন

  • আপডেট টাইম বুধবার, ২১ অক্টোবর, ২০১৫
  • ৪৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৭ টি ইউনিয়নের ২০ টি দূর্গাপুজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার দিনব্যাপী নেতৃবৃন্দ ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমেত সার্বজনীন পূজা মন্ডপ, ইছবপুর সার্বজনীন পুজা মন্ডপ, দিঘলবাক ইউনিয়নের দৌলতপুর ভৈরবথলী পুজা মন্ডপ, বানীপাতা পুজামন্ডপ, আউশকান্দি ইউনিয়নের সনাতন সংঘ পুজা মন্ডপ, দেবপাড়া ইউনিয়নের নারান্দি পঞ্চবর্ন পুজা মন্ডপ, পঞ্চবর্ন যুবসংঘ পূজা মন্ডপ, করগাও ইউনিয়নের বড়শাকোয়া-বৈলাকীপুর দূর্গা মন্ডপ, আচার্য্যবাড়ী পুজা মন্ডপ, রতন দাশের বাড়ী, তাজপুর ইয়ুথ ক্লাব, মাধবপুর, গোপেন্দ্র পালের বাড়ী পুজা মন্ডপ, রিপাতপুর মহাজন বাড়ী, রবীন্দ্র পালের বাড়ী, ধরনী দেবের বাড়ী পুজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা জাতীয় হিন্দু মহাজোটর সভাপতি এডঃ রাজীব কুমার দে তাপস, সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, যুগ্ম সম্পাদক পিন্টু রায়, সাংগঠনিক সম্পাদক প্রভাষক জন্টু চন্দ্র রায়। শিলাপদ দাশ, বকুল চক্রবর্তী, জ্যোতিষ সরকার, লিপ্টু তালুকদার রিপ্টু প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com