শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচঙ্গে বিশ পরিসংখ্যান দিবস পালিত

  • আপডেট টাইম বুধবার, ২১ অক্টোবর, ২০১৫
  • ৪৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদর দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে বিশ্ব পরিসংখ্যান দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল ২০ অক্টোবর বিকালে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি ও ৪নং বানিয়াচং ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। রাহ্ সমাজকল্যান যুব সংস্থা সভাপতি মোঃ ছাদিকুর রহমান এর পরিচালনায় “উন্নত পরিসংখ্যান, উন্নত জীবন” শীর্ষক আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক এর নির্বাহী পরিচালক মুশতাক আহমেদ সি.এ, গনউন্নয়ন সংস্থার কর্মসূচি সমন্বয়কারী মোঃ আর্শাদ মিয়া, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না, ইউনোকেয়ার নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন, বেন পরিচালক সাহাব উদ্দিন, উপজেলা ইউডিসি সমিতি সভাপতি আনছার আলী প্রমূখ। সভার সভাপতি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন তার বক্তৃতায় বলেন, টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন ও সিদ্ধান্ত গ্রহনে তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ন, নির্ভরযোগ্য ও সময়োপযোগি পরিসংখ্যান প্রনয়ন ব্যবস্থায় সক্ষমতা নিশ্চিত করা অপরিহার্য্য। তিনি আরও বলেন, নির্ভুল পরিসংখ্যান উন্নয়ন ও অগ্রগতির পরিমাপক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com